সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

রুশ ড্রোন রুখতে ৪০০০ কিলোমিটার জাল স্থাপন করবে ইউক্রেন

ইউক্রেন ফ্রন্ট লাইন এলাকায় সড়কের ওপর ড্রোন প্রতিরোধী জাল স্থাপনের কাজ দ্রুততর করবে এবং চলতি বছরের শেষ নাগাদ চার হাজার কিলোমিটার সড়ক আচ্ছাদনের লক্ষ্য নিয়েছে বলে বুধবার প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন।

রাশিয়া দূরনিয়ন্ত্রিত উড়োজাহাজ ব্যবহার করে ইউক্রেনের সামরিক সরবরাহ পথ ও পেছনের ঘাঁটিগুলোকে ক্রমশ আরো গভীরে লক্ষ্যবস্তু করছে।

রুশ ড্রোন হাসপাতাল, অবকাঠামো ও বেসামরিক যান চলাচলেও আঘাত হেনেছে।

গত বছরে ক্রমবর্ধমান সংখ্যক জাল স্থাপন করা হয়েছে, তবে আরো প্রয়োজন রয়েছে বলে ফেদোরভ জানান।
তিনি বলেন, সুরক্ষা জোরদার ও রুশ ড্রোন মোকাবিলায় বাজেট থেকে অতিরিক্ত ১.৬ বিলিয়ন হৃভনিয়া (৩৭ মিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছে।

এ জালগুলো ড্রোনের প্রপেলার আটকে দিয়ে সেগুলোকে উচ্চমূল্যের সামরিক সরঞ্জাম, সেনা বা বেসামরিক লক্ষ্যবস্তুতে পৌঁছাতে বাধা দিতে পারে।

টেলিগ্রাম অ্যাপে ফেদোরভ লেখেন, ‘মাত্র এক মাসে আমরা জানুয়ারিতে প্রতিদিন পাঁচ কিলোমিটার থেকে ফেব্রুয়ারিতে ১২ কিলোমিটারে গতি বাড়িয়েছি। এতে সামরিক চলাচলের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং ফ্রন্ট লাইনের সম্প্রদায়গুলোর স্থিতিশীল কার্যক্রম নিশ্চিত হয়েছে।
তিনি বলেন, ‘মার্চে আমরা প্রতিদিন ২০ কিলোমিটার সড়ক আচ্ছাদনের পরিকল্পনা করেছি। বছরের শেষে আমরা সড়কে আরো চার হাজার কিলোমিটার ড্রোন প্রতিরোধী সুরক্ষা স্থাপন করব।’

ফেদোরভ আরো জানান, রাশিয়ার সীমান্তঘেঁষা উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ ও সুমি অঞ্চল এবং উত্তরাঞ্চলের চেরনিহিভ অঞ্চলে প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণও ত্বরান্বিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page