মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

পরিচ্ছন্ন নগরীর জন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ডিএসসিসি প্রশাসক

ঢাকাকে পরিচ্ছন্ন নগরী করতে নগরবাসীর সার্বিক সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম। পাশাপাশি তিনি ঢাকা মহানগর দক্ষিণকে ক্লিন সিটি হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) লালবাগ হৃদয় পার্টি সেন্টারে লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাড়িঘর ও দোকানের বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে যেখান থেকে সিটি কর্পোরেশনের কর্মীরা তা সংগ্রহ করবে। কোনো বাসা থেকে বর্জ্য সংগ্রহের জন্য ১০০ টাকার বেশি নিলে সংশ্লিষ্ট ঠিকাদারের অনুমোদন বাতিল করা হবে।
আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমি বলতে চাই, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর এই দুই সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন সিটি, গ্রিন সিটিতে রূপান্তরিত করতে কাজ শুরু করেছি।

পুরনো ঢাকার ঐতিহ্য সংরক্ষণের জোর দিয়ে নতুন প্রশাসক বলেন, এই পুরান ঢাকার খাবার সংস্কৃতি, ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ আমাদের করতে হবে। দেশি-বিদেশি অতিথিরা যেন পুরান ঢাকায় এসে এসব ঐতিহাসিক স্থানে আসার আগ্রহ দেখান, সেভাবে আমাদেরকে পরিকল্পনা সাজাতে হবে। দক্ষিণ সিটি কর্পোরেশন সেই কাজে হাত দেবে।
ঢাকায় মশার উপদ্রব বেড়েছে জানিয়ে মশক নিধন এবং ডেঙ্গু মশার নির্মূলে কর্পোরেশন তার কার্যক্রম জোরদার করবে বলে জানান আবদুস সালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page