মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৬ সেশনের ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি নির্বাচিত

আহসান হাবীব শেখ, সুন্দরগঞ্জ প্রতিনিধি:

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ২টা ৩০ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ট্রাস্ট হলরুমে অনুষ্ঠিত কর্মী সমাবেশ থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি ইউসুফ আল কারযাবী নবনির্বাচিত সুন্দরগঞ্জ উপজেলা ও পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন।

উপজেলা থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শাহিন সরকার এবং পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সুরুজ ইসলাম। উপজেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. সাজ্জাদ ইসলাম এবং পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো. আসাদুজ্জামান নুর।

মো. শাহিন সরকার ২০২৫ সেশনে সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। নবনির্বাচিত পৌর সভাপতি মো. সুরুজ ইসলাম ২০২৫ সেশনে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। মো. সাজ্জাদ ইসলাম ২০২৫ সেশনে উপজেলা থানা শাখায় সেক্রেটারি ছিলেন। এছাড়া, আসাদুজ্জামান নুর ২০২৫ সেশনে পৌর সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন গাইবান্ধা জেলা সভাপতি ইউসুফ আল কারযাবী। তিনি বলেন, “এক সময় ছাত্রশিবিরের নাম শুনলে তাদের হত্যা করা তাদের জন্য ফরজ মনে করা হতো। এখন সময় বদলেছে, তার প্রমাণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ভূমিধস বিজয়।”

তিনি আরও বলেন, “পৃথিবীতে কোনো ধর্মতন্ত্র বা মতবাদ দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব নয়; একমাত্র কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা গ্রহণ করে আমাদের আগামীর পথ চলতে হবে।”

অনুষ্ঠিত সাথী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা সভাপতি ইউসুফ আল কারযাবী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাইবান্ধা জেলা বায়তুল মাল সম্পাদক মিজানুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম, উপজেলা শিবিরের সাবেক সভাপতি মো. শাহিন ইসলাম, সরকার হাসেমুজ্জামান, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু এবং উপজেলা যুব বিভাগের সভাপতি ইব্রাহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page