মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

চট্টগ্রাম মীরসরাইয়ে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আনোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে ৬ বছর শিশু ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি আনোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম’র একটি চৌকষ টিম।
গ্রেপ্তারকৃত মোঃ উজ্জল হাওলার চট্টগ্রাম জেলার জেলারারগঞ্জ থানাধীন রঘুনাথপুর এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় স্বপরিবার বসবাস করে আসছেন। এবং পেশায় হোটেল বয় মোঃ উজ্জল হাওলার হোটেলের নাইট ডিউটি শেষে গত ১১ ফেব্রুয়ারি বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। এ সময় তার স্ত্রী জরিনা বেগম কাজে ব্যস্ত থাকেন। একই দিন আনুমানিক ১১ টার দিকে তাদের কন্যা সন্তান ফাতেমা আক্তার (০৬) পাশের বাড়িতে মোঃ আনোয়ার এর ছেলের সাথে খেলতে যায়। দীর্ঘক্ষণ জরিনা বেগম তার কন্যাকে দেখতে না পেয়ে নাম ধরে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে তার প্রতিবেশী মোঃ আনোয়ারের দরজা ধাক্কা দিয়ে খুললে শিশুটি কান্না করতে থাকে এবং আনোয়ার দ্রুত ঘর হতে বের হয়ে আসে। মেয়ে শিশুটিকে কান্নার কারণ সম্পর্কে জিজ্ঞেস করলে তার সাথে আনোয়ার
খারাপ কাজ করেছে বলে জানায়।
তাৎক্ষণিক পরখ করে দেখা যায়, ভিকটিমের পলনের পায়জামা ভেজা ও গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায়।
অভিযোগ রয়েছে- এ সময় আনোয়ার তার একটি রাম দা হাতে
নিয়ে ভিকটিমের মাকে বলে- ঘটনার বিষয়ে কাউকে জানানো হলে জবাই করে হত্যা করা হবে।
পরে আসামী কর্তৃক নাবালিকা অবুঝ শিশুকে জোরপূর্বক ধর্ষণ করার বিষয়টি জানার পর তাৎক্ষণিক শিশু মেয়েটিকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তান নগর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
মেয়েটির পারিবারিক সূত্র জানায়, ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত: ডাক্তার প্রাথমিক ভাবে পর্যবেক্ষণ করে ঔষধের ব্যবহার
ব্যবস্থা করে দিয়ে তার পরিহিত জামা কাপড় সংরক্ষণ করে থানায় মামলা দায়ের করার পরামর্শ প্রদান করেন।
পরে মেয়েটির বাবা বাদী হয়ে স্থানীয় জোরারগঞ্জ থানা একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং-০৫, তারিখ-১৩, ০২, ২৬ ইং। ধারা-নারী ও শিশু নিযার্তন দমন আইন, ২০০০ এর ৯ (১)।
ঘটনা ও মামলা দায়েরের বিষয়ে জ্ঞাতসার র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার এজাহার নামীয় প্রধান এবং পলাতক আসামি মোঃ আনোয়ার হোসেন জোরারগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে।
এমন গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বেলা আনুমানিক পৌনে ১২ টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক চৌকস টিম জোরারগঞ্জ থানাধীন বারিইয়ারহাট পৌরসভা বাজারে উত্তর প্রান্তে অবস্থিত খান সিটি সেন্টার এলাকা থেকে মোঃ আনোয়ার (৪৩), পিতা- লাতু মিয়া প্রকাশ মফিজুর রহমান, গ্রাম-পূর্ব দূর্গাপুর থানা-জোরারগঞ্জ, জেলা-চট্টগ্রাম’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরে গ্রেপ্তারকৃত আসামী আনোয়ার হোসেনকে জোরারগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page