মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ে ধর্ষণের পর গলা কেটে দেয়া মেয়েটি জীবিত রয়েছে, তবে চিকিৎসায় সাহায্যের প্রয়োজন

এম, এ কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি :

উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকির হাট এলাকার পাহাড়ে নিয়ে মাত্র ক্লাশ টু তে পড়া ছোট্ট একটি মেয়ে ধর্ষণ করে জীবন শেষ করে দিয়ে পাপ মোচন করে নিজেদের কে দায়মুক্তি করার উদ্দেশ্যে নরপিশাচরা তার গলা কেটে দেয়। তারা ভেবেছিলো মেয়েটির মৃত্যু হয়েছে! কিন্তু, আল্লাহর অশেষ রহমত গুনে মেয়েটি বেঁচে গেছে। এবং সম্বিত ফিরে পেয়ে অতি কষ্টে পাহাড় থেকে নিচে রাস্তায় নেমে হাঁটতে থাকলে কারো কারো নজরে আসে তা। পরে উদ্ধার কারীরা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করান।
সীতাকুণ্ড থেকে সাংবাদিক কাইয়ুম নিজামী জানান, মেয়েটির অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে। সে চোখ খুলে তাকাতে পারছে, হাত-পা নাড়াচাড়া করছে। তবে, কথা বলতে পারছে না। দায়িত্ব রত: ডাক্তাররা এখনো আশংকা মুক্ত হয়ে কিছু বলতে পারছেন না।
ফলে, কথা বলতে না পারায় তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ডাক্তাররা জানিয়েছেন-মেয়েটির চিকিৎসা-ঔষধের জন্য অনেক টাকার প্রয়োজন।
মানবিক মনের অধিকারী ধর্নাঢ্য যে কোনো ব্যাক্তি-প্রতিষ্ঠান মেয়েটির সাহায্য এগিয়ে আসতে পারেন।
আমাদের এ প্রতিবেদক বলছেন- তিনি রোজা রাখা এক মুসলিম হিসেবে আল্লাহর কাছে ওই ঘটনা কারীদের উপযুক্ত শাস্তি চেয়ে ফরিয়াদ জানাচ্ছেন আল্লাহর কাছে। এখন আপনি/আপনারা ও আল্লাহর দরবারে সেই রকমের আর্জি জানাতে থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page