মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

নওগাঁয় স্ত্রী-কন্যাকে খুনের পর গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

ফজলুল করিম সবুজ ,নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে নিজ স্ত্রী ও ৫ বছর বয়সী শিশু কন্যাকে ছুরিকাঘাতে খুনের পর গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন জয় (২৮) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর এ ঘটনা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শয়নকক্ষে ঢুকে স্ত্রী ও শিশু কন্যার ওপর ধারালো ছুরি নিয়ে চড়াও হন জয়। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় স্বজন ও প্রতিবেশীদের আর্তচিৎকারে একই ছুরি নিজের গলায় চালিয়ে দেন জয়।

তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্তি এবং গভীর পারিবারিক কলহের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা ও পারিবারিক বিভিন্ন বিষয়ে তিনি প্রায়ই বাড়িতে অশান্তি করতেন। শৈশব থেকেই শাসনহীন ও বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত জয়ের আচরণে অতিষ্ঠ ছিল এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page