বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা

কর্মকর্তাদের ছবি ব্যবহার করে প্রতারণা, শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কবার্তা

শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই চক্রটি ভুয়া মোবাইল নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (৭ মার্চ) রাতে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যক্তি কর্মকর্তাদের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ চাইছে, যার সঙ্গে মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এ ধরনের ফোনকল বা মেসেজে বিভ্রান্ত হয়ে কোনো অবস্থাতেই অর্থ বা ব্যক্তিগত তথ্য না দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতারণার এই বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সরকারি কোনো কাজে বা লেনদেনে মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মাধ্যম ছাড়া অন্য কোনো ব্যক্তিগত যোগাযোগে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page