সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ।

রাজধানীর শ্যামপুরে স্টিল মিলে আগুন, দগ্ধ ৮ শ্রমিক

রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় একটি স্টিল মিলে কাজ করার সময় আগুনে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকেরা হলেন মো. হিরা (৩৫), মো. খলিলুর রহমান (৫৬), মো. রজব আলী (২৯), মোহাম্মদ মতিউর রহমান (২২), মো. আরশেদ মিয়া (৪৫), মো. লিটন মিয়া (৩২), মো. মানিক মিয়া (৪৫) ও ইউসুফ মিয়া (৪০)।
দগ্ধ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে এসেছিলেন তাঁদের সহকর্মী মো. শহিদুল ইসলাম। তিনি জানান, সকাল ৯টার দিকে কদমতলী থানার শ্যামপুরে ঢাকা ম্যাচ এলাকার আরএমএম স্টিল মিল কারখানায় লোহা গলানোর কাজ চলছিল। এ সময় হঠাৎ আগুনের একটি গোলা ওপরের দিকে উঠে গেলে সেখানে কাজ করা আট শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, দগ্ধ শ্রমিকদের মধ্যে মো. হিরার শরীরের ১৭ শতাংশ, মো. খলিলুর রহমানের ৯ শতাংশ, মো. রজব আলীর ৪ শতাংশ, মতিউর রহমানের ১০ শতাংশ, মো. আরশেদ মিয়ার ১১ শতাংশ, মো. লিটন মিয়ার ৭ শতাংশ, মো. মানিক মিয়ার ৪০ শতাংশ ও ইউসুফ মিয়ার ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ডা. শাওন বিন রহমান আরও জানান, দগ্ধ ব্যক্তিদের মধ্যে মো. হিরা ও মো. মানিক মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ছয়জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page