মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

কুয়েতে ঈদের চাঁদ উঠতে একদিন দেরি হলে সরকারি ছুটি বাড়বে ২ দিন

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে এবারের ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩ দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার এক বিবৃতিতে ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে কুয়েতের মন্ত্রিপরিষদ।
আরবি চান্দ্র বর্ষপঞ্জির হিসেব অনুযায়ী আগামী ৩০ মার্চ ঈদুল ফিতর হবে কুয়েতে। বিবৃতিতে বলা হয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কার্যদিবস হবে ২৯ মার্চ। তারপর ৩০ মার্চ, ৩১ মার্চ ও ০১ এপ্রিল ঈদের ছুটি কাটিয়ে ২ এপ্রিল কাজে যোগ দেবেন তারা।

তবে চাঁদের গতিবিধির কারণে যদি ঈদুল ফিতর একদিন পিছিয়ে ৩১ মার্চে হয়, সেক্ষেত্রে ছুটি আরও দু’দিন বেড়ে যাবে সরকারি চাকরিজীবীদের। সেক্ষেত্রে ছুটি শুরু হবে ৩০ মার্চ থেকে এবং শেষ হবে ৫ এপ্রিল। ৪ ও ৫ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার এবং কুয়েতে এই দু’দিন সাপ্তাহিক ছুটি।
রোজা বা সিয়াম ইসলাম ধর্মের অন্যতম স্থম্ভ। রমজানে দীর্ঘ এক মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস এবং ধর্মীয় বিধিনিষেধ পালনের পর ঈদুল ফিতরের মাধ্যমে স্বাভাবিক জীবনে প্রবেশ করেন ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা। আরবি শাওয়াল মাসের এক তারিখ ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিমরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page