সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

বেড়েছে গরমের দাপট, এই সময় শরীর ঠান্ডা রাখে যে তিন পানীয়

চৈত্রের খরতাপে দেশে শুরু গরমের দাপট। এই সময়ে ঠান্ডা পানীয় খাওয়ার ঝোঁক থাকে অনেকেরই। তবে স্বাস্থ্য সচেতন অনেকেই আবার কার্বনেটেড বা কোমল পানীয় খেতে চান না। কিন্তু গরমে শরবত বা ডাবের পানি তো অনেকেই খেয়ে থাকেন।

পুষ্টিবিদদের মতে, এই পানি ছাড়াও আরও কিছু পানীয় আছে, যেগুলো গরমকালে শরীরকে ঠাণ্ডা রাখতে সহায়তা করে। চলুন জেনে নিই সেগুলো সম্পর্কে।
বেলের শরবত

সকালে কাজে বেরিয়েই ঘেমে একসারা। অতিরিক্ত ঘামের সঙ্গে বেরিয়ে যাওয়া লবণ শরীরকে আরও বেশি ক্লান্ত করে দেয়। তখন বেলের শরবত কাজে আসতে পারে। কারণ, বেলের মধ্যে আছে রাইবোফ্ল্যাবিন এবং ভিটামিন বি, যা ঘামলেও শরীরে শক্তির অভাব হতে দেয় না। এছাড়া এর মধ্যে রয়েছে আয়রন, সোডিয়াম, পটাশিয়ামের যৌগ যা হজম শক্তিকে উন্নত করে।

ঘোল

দইয়ের সঙ্গে বিভিন্ন রকম মশলা ও নুনের মিশ্রণে তৈরি করা পানীয়টি গরমের দিনে শরীর ঠাণ্ডা করার জন্য অনন্য এক আদর্শ। অতিরিক্ত ঘামে যদি ক্লান্ত বোধ করেন। রাস্তার পাশে ছায়া দেখে কোথাও বসে খেয়ে নিতে পারেন এই ঘোল বা বাটারমিল্ক। ক্লান্তি দূর করা তো আছেই পাশাপাশি অন্ত্রের স্বাস্থ্য রক্ষা, হজমেও সহায়তা করে এটি।

শসা-পুদিনার শরবত

শসার সঙ্গে যদি পুদিনা পাতা মেশানো পানি গরমের দিনে খেতে পারেন, তা শরীর এবং মন দুই-ই ঠাণ্ডা করে। এছাড়া অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর এই পানীয়টি হজম সংক্রান্ত যেকোনো সমস্যা দূর করতে এবং ওজন ঝরাতেও সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page