রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

প্রেমে ব্যর্থ অনন্যা, মেয়েকে মায়ের উপদেশ

এক সময় করণ জোহরের অনুষ্ঠানে প্রায় বলেই ফেলেছিলেন, আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই ছন্দপতনে মন ভাঙে অনন্যা পাণ্ডের।

দীর্ঘ দু’বছরের সম্পর্ক ছিন্ন হয়। অনন্যার ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমে বলেছিলেন, সম্পর্কে বিচ্ছেদের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না অভিনেত্রী। তার আগে অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেম ভাঙে অনন্যার তবে আদিত্যের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ায় বেশ ভেঙে পড়েছিলেন তিনি।

অনন্যা জানিয়েছেন, সম্পর্ক ভাঙলে মনও ভাঙে কিন্তু সেই হৃদয় যন্ত্রণা সামলে উঠতে হয়। জীবনে কোনও কিছুই চিরকালীন নয়। অস্থায়িত্বের সঙ্গে ক্রমশ অভ্যস্ত হয়ে ওঠাই একটা শিক্ষা। সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রণা ক্রমশ কমতে থাকে।
এবার অনন্যার মা ভাবনা পাণ্ডে মেয়ের সম্পর্কের বিষয়ে এক সাক্ষাৎকারে বলেন, বয়স যখন কম ছিল আমার সঙ্গেও অনেকের নাম জুড়েছে। সেটা তো স্বাভাবিক ভাবেই দেখা হয়েছিল। সেই নিয়ে তো কোনও নিন্দে-মন্দ হয়নি।

অভিনেত্রীর মায়ের কথায়, আমার মেয়ের ক্ষেত্রেও সেই স্বাভাবিকত্বই চাই। যে দিন ও(অনন্যা) কাউকে বিয়ের কথা জানাবে সেটা খুবই আবেগঘন মুহূর্ত হবে আমার কাছে। ততদিন জীবনটা উপভোগ করুক সেটাই চাইব।

ভাবনা তেমন পছন্দ করতেন না আদিত্যকে। ইনস্টাগ্রামে নাকি তাকে ‘আনফোলা’ করেছেন বহুদিন আগেই। মাস কয়েক আগেই ভাবনা জানিয়েছিলেন, আদিত্যকে আকর্ষণীয় লাগলেও মেয়ের সঙ্গে জুটি হিসেবে নাকি কার্তিক আরিয়ানকেই বেশি পছন্দ তার।

যদিও মেয়ের প্রেম ভাঙাটা খুব একটা বড় বিষয় নয়। ভাবনা সে দিনই ভাববেন যে দিন অনন্যা বিয়ে করার ইচ্ছে প্রকাশ করবেন। তার আগে মেয়েকে নিজের মতো করে জীবনে বাঁচতে দিতে চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page