সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পুলিশ সুপার কর্যালয়ের বদলি এবং ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন, গোমস্তাপুর থানার ওসি শহিদুল ইসলাম, তিন উপ-পরিদর্শক তারিফ, দেলোয়ার ও আবুল কালাম আজাদ এবং চার কন্সস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।

সোমবার (৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ৩১ অক্টোবর গোমস্তাপুরে পুলিশকে মারধর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ওসিকে পুলিশ সুপার কর্যালয়ের বদলি এবং ছয় পুলিশ সদস্যকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম মুন্টুকে চুরির মামলায় আটক করে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিল গোমস্তাপুর থানা পুলিশ। এ সময় পথে গতিরোধ করে পুলিশ সদস্যদের মারধর করে মনিরুলকে ছিনিয়ে নেয় তার লোকজন। এছাড়া সিএনজিচালিত অটোরিকশাটি ভাঙচুর করা হয়।

এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় সন্দেহজনক ২১ জনকে আটক করা হয়। যাচাই বাছাই শেষে ৮ জনকে ছেড়ে দেওয়া হয় এবং ১৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page