মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

স্বামীর জন্যই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন ঐশ্বরিয়া

অভিষেক বচ্চনের জন্য নিজের কর্মজীবনে একের পর এক ত্যাগ করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। গত কয়েক মাস ধরেই তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই ঐশ্বরিয়ার এক পুরোনো সাক্ষাৎকারের ভিডিও নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেটি দেখেই নেটিজেনদের অনুমান, স্বামী ও সংসার সামাল দিতে গিয়েই কাজ থেকে সরে যেতে হয়েছে ঐশ্বরিয়াকে। তবুও অভিনয় ক্যারিয়ার বিসর্জন দিতে দ্বিতীয়বার ভাবেননি তিনি।

শাহরুখ খান অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে একটি চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। অভিষেকও ছিলেন সেই ছবিতে। তবে স্বামীর বিপরীতে ছিল না ঐশ্বরিয়াকে প্রস্তাব দেওয়া সেই চরিত্রটি। সে কারণেই নাকি কাজটি করতে রাজি হননি ঐশ্বরিয়া।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে এসেছিল ছবির প্রস্তাব। বেশ মজার চরিত্র ছিল। জানতাম ভালো অভিজ্ঞতা হবে। কিন্তু অভিষেকের বিপরীতে আমার চরিত্রটি ছিল না। বিষয়টি অদ্ভুত! তাই না? সে কারণেই আমি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম।’
এই সাক্ষাৎকার দেখে নেটিজেনদের মত, কোনও সন্দেহ নেই। অভিষেকেরঐশ্বরি জন্যই নিজের ক্যারিয়ার বিসর্জন দিয়েছেন য়া।

অন্যদিকে শোনা যায়, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ দীপিকা পাড়ুকোন অভিনীত চরিত্রেরই প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। ছবিতে মূল নায়ক অর্থাৎ শাহরুখের বিপরীতে ছিল সেই চরিত্র। সহ-অভিনেতা ছিলেন অভিষেক।

নেটিজেনদের অনুমান, অভিষেকের সামনে ঐশ্বরিয়া আসলে শাহরুখের নায়িকা হতে চাননি। যদিও ‘ধুম’ ছবিতে অভিষেক থাকা সত্ত্বেও তিনি হৃত্বিকের বিপরীতে ছিলেন। তবে সেই ছবিতে অভিষেকই ছিলেন প্রধান নায়ক। তাই ‘ইগো’তে আঘাত লাগা বা মন কষাকষির তেমন জায়গা ছিল না।

সম্পর্কে বনিবনার অভাবেই শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তারা? অনন্ত আম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ করেননি অভিষেক ও ঐশ্বরিয়া। সেখান থেকেই জল্পনা ঘনীভূত হয়।

তবে এও শোনা যাচ্ছে, অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের ঘনিষ্ঠতাই নাকি তাদের দাম্পত্যে চিড় ধরিয়েছে। যদিও নিজেদের সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে দু’জনের কেউই এখনও মুখ খুলেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page