মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

শাহরুখের কাছে ক্ষমা চাইলেন ‘কেজিএফ’ ছবির পরিচালক!

গত বছর ক্রিসমাসের সময়ে একই দিনে বক্স অফিসে মুক্তি পেয়েছিল ‘সালার’ এবং রাজকুমার হিরানি পরিচালিত ছবি ‘ডাঙ্কি’, যে ছবির নায়ক ছিলেন বলিউড কিং শাহরুখ খান। দু’টি ছবি একই দিনে মুক্তি পাওয়াতে বক্স অফিসে ব্যবসা ভাগ হওয়ার পাশাপাশি ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল শাহরুখ এবং প্রভাসের অনুরাগীদের মধ্যেও।
সম্প্রতি এ প্রসঙ্গে পরিচালক প্রশান্ত নীল এক সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে শাহরুখ খানের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘এক বছর আগে থেকেই মুক্তির তারিখ ঘোষণা করে রেখেছিল ‘ডাঙ্কি’। রাজু স্যার শাহরুখ স্যারের মতো মানুষ আমাদের ইন্ডাস্ট্রির মুখ। ’
ডাঙ্কির পুরো টিমের কাছে ক্ষমা চাইছি উল্লেখ করে বলেন, ‘আমি ডাঙ্কির গোটা টিমের কাছে ক্ষমা চাইছি। আমরা সত্যিই চাইনি একই দিনে এরকম কিছু হোক।’

এরপর বলেন, ‘যদি কোনও সংস্থা অথবা ব্যক্তি তাদের ছবি মুক্তির কথা ঘোষণা করে রাখে তাহলে পরে এসে সেই তারিখেই ভাগ বসানো মোটেই ঠিক কথা নয়। সমর্থনযোগ্য নয়।’
শেষে বলেন, ‘কিন্তু আমাদের কাছে ওইদিন সালারকে বড়পর্দায় নিয়ে আশা ছাড়া অন্য কোন উপায় ছিল না। কারণ জ্যোতিষী আমাদের জানিয়েছিলেন ওই তারিখটি আমাদের ছবির মুক্তি পাওয়ার দিন হিসাবে অত্যন্ত শুভ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page