মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

সামান্থার চেহারা নিয়ে কটাক্ষ, যা বললেন অভিনেত্রী

নায়িকারা কখন রোগা হলেন আবার কখন মোটা হয়ে গেলেন তা নিয়ে অনুরাগীদের আলোচনার শেষ থাকে না। বিশেষত এই সোশ্যাল মিডিয়ার যুগে একটু এদিক ওদিক হওয়া মানেই তো আলোচনা শুরু।
যেমন এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একদিকে তার নতুন ছবি ‘সিটাডেল: হানি বানি’ ছবি মুক্তি পাওয়ার চাপ চলছে। অন্য দিকে আবার অত্যধিক রোগা হয়ে গিয়েছেন বলেও সেই নিয়ে আলোচনা তুঙ্গে।

প্রথমবার অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যবে তাকে। এই জুটিকে দেখার জন্যও উত্তেজিত দর্শক। এর মাঝে দর্শকের সঙ্গে প্রশ্নোত্তরের খেলায় মজেছিলেন অভিনেত্রী। সেখানে অনুরাগীদের অবাধ অধিকার ছিল সামান্থাকে প্রশ্ন করার।
তখনই এক জন তাকে প্রশ্ন করে বসেন, ‘ম্যাম দয়া করে নিজের ওজন একটু বাড়ান, একটু মোটা হন।’ এই প্রশ্নকে একেবারেই এড়িয়ে যাননি অভিনেত্রী। উল্টে উত্তর দিয়েছেন নিজের ভক্তকে। তবে শুধু একজন নয় অনেকেই তার ওজন নিয়ে প্রশ্ন তুলেছেন।

কী উত্তর দেন অভিনেত্রী? সামান্থা লেখেন, ‘এটা ২০২৪। দয়া করে মানুষকে বাঁচতে দিন এবং নিজেও বাঁচুন। অন্যদের বিচার করা বন্ধ করুন।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি নিজের শারীরিক অবস্থার জন্য একটি কড়া ডায়েটে আছি। যে কারণে অনেক সময় আমার ওজন বেড়েও যেতে পারে। কিন্তু এটা নিয়ে এত আলোচনার কিছু হয়নি।’

উল্লেখ্য, শোনা যায় প্রথমে নাকি সামান্থার সঙ্গে কাজ করার জন্য বরুণকেও অনেকে অনেক কথা বলেছিলেন। তবে কারও কোনও কথাকেই গুরুত্ব দেননি নায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page