মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থন বাংলাদেশের

ফিলিস্তিন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।বুধবার (৭ নভেম্বর) ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন। এ সময় পররাষ্ট্র সচিব এ সমর্থনের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব ফিলিস্তিনের জন্য বাংলাদেশের দৃঢ় সমর্থন, বিশেষ করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

উভয়পক্ষ সংস্কৃতি, শিক্ষা, প্রশিক্ষণ বিনিময় এবং ওআইসি এবং অন্যান্য সংস্থাসহ বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা পর্যালোচনা করেছে। তারা এই অঞ্চলে এবং এর বাইরে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রচারের জন্য অব্যাহত সম্পৃক্ততা এবং সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page