মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

২১ ক্রিকেটারকে নিয়ে সিলেটে অনুশীলন শুরু হচ্ছে লিটন-শান্তদের

গত ৬ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। বিশেষ করে আসন্ন নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা ছিলেন সেখানে। ঢাকার অনুশীলন পর্ব শেষ করে গতকাল রাতে সিলেটে পৌঁছে গেছেন ক্রিকেটাররা।
আজ (বুধবার) থেকে সিলেটের মাঠে দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু করবে লিটন দাসের দল। যা চলবে আগামী ২৬ আগস্ট পর্যন্ত, প্রতিদিন হবে দুই স্লটের অনুশীলন। প্রথমে দুপুর ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত আরেক দফা।

জাতীয় দলের এই ক্যাম্পে উপস্থিত থাকবেন ২১ জন ক্রিকেটার। আগামী ২৪ এবং ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাচ সিনারিও। এরপর ২৬ তারিখ দুই ভাগে ভাগ হয়ে ক্যাম্পের ক্রিকেটাররা একটি ম্যাচ অনুশীলন ম্যাচ খেলবে। অবশ্য ক্যাম্পের বাইরে থেকেও ৬/৭ জন ক্রিকেটার থাকার কথা রয়েছে। পরবর্তীতে নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা হলে সিলেট ছাড়বেন বাকি ক্রিকেটাররা।
প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগামী ২৬ আগস্ট আসবে নেদারল্যান্ডস দল। এরপর সিলেটে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩০ আগস্ট, ১ এবং ৩ সেপ্টেম্বর যথাক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page