মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

বার্সেলোনায় সময়টা খুব বেশি সুখের ছিল না। ইনজুরিতেই কেটেছে বেশিরভাগ সময়। তবে এর মাঝেও লিওনেল মেসির কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন ওসমান ডেম্বেলে। তিনি জানিয়েছেন, মেসিই তাকে স্বপ্ন দেখিয়েছিলেন, দিয়েছিলেন পরামর্শ। আর মেসির দেখানো সেই স্বপ্নই পূরণ করতে চাইছেন ডেম্বেলে, জিততে চান ব্যালন ডি’অর।
২০১৭ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ডেম্বেলে। শুরু থেকেই মেসির সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। আর্জেন্টাইন মহাতারকার পাশে খেলেছেন চার মৌসুম। মাঠে যখনই সমস্যায় পড়েছেন, পাশে পেয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসিকে। এমনকি ড্রেসিংরুমে মেসির পাশের লকারটাও তার জন্য বরাদ্দ হয়েছিল।

ফোরফোরটু-কে দেওয়া সাক্ষাৎকারে এসব জানিয়েছেন ডেম্বেলে। তিনি বলেন, ‘প্রথম দিন থেকেই আমার সঙ্গে মেসির সম্পর্কটা খুব ভালো ছিল। আমার লকার ছিল তার একদম পাশে। আমাকে বিভিন্ন বিষয়ে অনেক পরামর্শ দিতেন। যেন আগেই বুঝে যেতেন আমি কী চাই। তিনি বলেছিলেন, স্বপ্ন পূরণ করতে চাইলে সিরিয়াস হতে হবে। এরপর থেকে তার খেলা দেখতাম, শেখার চেষ্টা করতাম।’
মাঠে মেসির অবস্থান, চলাফেরা, কৌশল- সবই ডেম্বেলের কাছে শেখার বিষয় ছিল। তিনি বলেন, ‘মেসি নাম্বার টেন হিসেবে খেলুক বা নাম্বার নাইন, মাঠে অবস্থান নেওয়ার কৌশলটা ছিল অসাধারণ। মাঝে মধ্যে চার-পাঁচ মিনিট যেন মাঠে তাকে দেখাই যায় না। তারপর হঠাৎ বল পেলে সবকিছু ঠিক কীভাবে করতে হবে, তা যেন তার মস্তিষ্কে আগে থেকেই লেখা থাকে।’
দলে অন্যদের সাথে মেসির বোঝাপড়াও তুলে ধরেছেন ডেম্বেলে। তিনি বলেন, ‘জর্দি আলবা কখন সামনে উঠবে, কখন বল বাড়াবে- সব যেন মেসির আগে থেকেই জানা থাকত। তিনি ফুটবল ভীষণ ভালোভাবে বোঝেন। নিজের অবস্থান নিখুঁতভাবে ঠিক করে নেন। আর বল পায়ে থাকলে তিনি কী করতে পারেন, সেটা তো আমরা সবাই জানি।’
বার্সেলোনায় চার মৌসুমে মেসির সঙ্গে ৯৫ ম্যাচ খেলেছেন ডেম্বেলে। ২০২১ সালে মেসি পিএসজিতে যাওয়ার পরও স্মৃতিটা এখনও ভীষণ তাজা। তাই তাকে যখন জিজ্ঞেস করা হলো, একদিন কি দুই বছরের মেয়েকে বলবেন মেসির সঙ্গে খেলার গল্প? ডেম্বেলের হাসিমাখা উত্তর—‘আমি তো এখনই তাকে বলি!’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page