বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

আতিফের কনসার্টে নারী ভক্তের নাচে ক্ষুব্ধ নেটিজেনরা

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। ‘আদাত’, ‘কুছ ইস তারহা’, ‘বা খুদা’, ‘দিল দিয়া গাল্লা’সহ অসংখ্য জনপ্রিয় গানের জন্য তিনি ভক্তদের কাছে পরিচিত। সম্প্রতি তিনি তার কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
তবে সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে তার একটি কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। কনসার্টে আতিফ আসলাম যখন গান গাইছিলেন, তখন এক নারী ভক্ত আচমকা মঞ্চে উঠে পড়েন।

এরপর তিনি গানের তালে তালে অদ্ভুতভাবে নাচতে শুরু করেন এবং ঠোঁট মেলাতে থাকেন। একপর্যায়ে নাচতে নাচতে তিনি মঞ্চ থেকে নেমে যান।
এই ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ওই তরুণীর এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

একজন লিখেছেন, ‘সংগীত মানুষকে পাগল, অস্বাভাবিক এবং পঙ্গু করে দিয়েছে। এমন মানুষ দেখলে হাসি পায়।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘এটি চরম মূর্খতা, এবং মানুষ মনে করে এমন কাজ তাদের আধুনিক ও আপডেটেড করে।’

শুধু ওই তরুণীই নন, আতিফ আসলামও সমালোচনার শিকার হচ্ছেন। সম্প্রতি তার বাবা মারা গেছেন। এরপরও তিনি কনসার্ট চালিয়ে যাচ্ছেন বলে অনেকে তার সমালোচনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page