মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

মিরপুর থেকে সরিয়ে দেওয়া হলো গামিনিকে

এক যুগ ধরে বাংলাদেশে কাজ করছেন পিচ কিউরেটর গামিনি ডি সিলভা। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান কিউরেটরের ভূমিকায় এই লঙ্কান কিউরেটর তো প্রশ্নবিদ্ধ হয়েছেন–ই, সমলোচিত হয়েছে বিসিবিও। মিরপুরের স্লো উইকেটের কারণে দীর্ঘদিন ধরেই দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে আলোচনা ছিল।
দীর্ঘ ১৫ বছর পর এই কিউরেটরকে সরিয়ে দেওয়া হচ্ছে মিরপুর থেকে। জানা গেছে, তাকে রাজশাহীতে বদলি করা হয়েছে। রাজশাহী স্টেডিয়ামে কিউরেটরের দায়িত্ব পালন করবেন তিনি। আগামীকালই (বৃহস্পতিবার) তার রাজশাহীতে যোগ দেওয়ার কথা রয়েছে বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে।
এর আগে ২০১০ সাল থেকে বিসিবির পিচ কিউরেটর হিসেবে কাজ শুরু করেন এই শ্রীলঙ্কান। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে মানহীন উইকেট বানিয়ে সমালোচনার তিরে বিদ্ধ হন গামিনি। পাকিস্তানের কোচ-অধিনায়করা সংবাদ সম্মেলনে সরাসরি উইকেট নিয়ে প্রশ্ন তোলেন।

এরপরই কিছুটা নড়ে বসে বিসিবি। ক’দিন আগেই টার্ফ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান করে আনা হয় অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিংকে। নিয়োগ পেয়েই হেমিং কাজ করছেন মিরপুরে। তিনি মিরপুরের উইকেটের পূর্ণ দেখভাল করা ও এ নিয়ে স্থানীয়দের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page