মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

যে কারণে এনসিএলের শুরুতে থাকছেন না মিরাজ

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামীকাল (রোববার) থেকে। পুরো একদিনও হাতে নেই দলগুলোর, যদিও এখনও তারা স্কোয়াডে পরিবর্তন আনছে। খুলনা বিভাগের মূল স্কোয়াড থেকে স্ট্যান্ডবাইয়ে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আর ঢাকা মেট্রোর স্ট্যান্ডবাই থেকে মূল দলে জায়গা পেয়েছেন আইচ মোল্লা।
এনসিএল টি-টোয়েন্টির জন্য বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন মিরাজ। ধারণা করা হচ্ছিল, টুর্নামেন্টের শুরু থেকেই খুলনার হয়ে খেলতে দেখা যাবে অভিজ্ঞ এই অফস্পিন অলরাউন্ডারকে। কিন্তু হঠাৎ কী হলো যে, মূল দল থেকে স্ট্যান্ডবাইয়ে চলে গেলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক? খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দুই ম্যাচের জন্য ছুটি নিয়েছেন মিরাজ।

সম্প্রতি দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন মিরাজ। যে কারণে পরিবারকে সময় দিতে শুরুর কয়েক ম্যাচে থাকছেন না মিরাজ। তার বদলে মূল দলে প্রবেশ করেছেন রবিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page