মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখল পাকিস্তান

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। এর ফলে এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখলো পাকিস্তান।

এর আগে টস জিতে বোলিংয়ে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে শ্রীলঙ্কাকে থামায় ১৩৩ রানে। জবাবে ব্যাট হাতে নেমে ১৮ ওভারেই ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ সংগ্রহ আসে ওপেনার ও মিডল অর্ডারের ব্যাটসম্যানদের কাছ থেকে। কিন্তু পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে তারা বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়।

শ্রীলঙ্কার ইনিংসে বল হাতে সবচেয়ে সফল ছিলেন মাহিশ থিকশানা  ও ওয়ানিন্দু হাসারাঙ্গা । দুজন মিলে পাকিস্তানের শীর্ষ চার ব্যাটারকে ফেরান। চামিরা নেন একটি উইকেট।

তবে মাঝের বিপর্যয় কাটিয়ে পাকিস্তানকে জয়ের পথে রাখেন হুসেইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। তালাত ৩০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। নওয়াজ খেলেন ২৪ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। শুরুতে সাহিবজাদা ফারহান ২৪ রান করে আউট হন।

পাকিস্তান লক্ষ্য তাড়া করে ১৮তম ওভারে ১৩৮ রান তুলে নেয়। ফলে হাতে থাকে ১২ বল।

এর আগে লঙ্কান ব্যাটাররা পাকিস্তানের বোলারদের সামনে সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানেই থামে তাদের ইনিংস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page