মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ

ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কেবল এটাই সূর্যকুমারের দলের শক্তিমত্তা জানান দিতে যথেষ্ট হওয়ার কথা ছিল। সাম্প্রতিক পরিসংখ্যান ও ফর্ম সবকিছুই পক্ষে রয়েছে তাদের। ২০২৪ সাল থেকে খেলা ৩৫ টি-টোয়েন্টির ৩২টিতেই জিতেছে ভারত। তবে নির্দিষ্ট দিনে বাংলাদেশ যে কাউকে হারাতে পারে সেটা প্রতিপক্ষেরও জানা। শ্রীলঙ্কা হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করা লিটন দাসের দল আজও (বুধবার) সেই আশায় নামবে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচের আগে সব পরিসংখ্যানই ভারতের পক্ষে থাকলেও, বাংলাদেশ আশা রাখতে চায় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে সুর মিলিয়ে। তিনি বলেছেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কি করেছে সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলে জয়ের চেষ্টা করব।’

এই ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটি এখন আলোচনার বিষয়বস্তু। ধারণা করা হচ্ছে, ভারতের বিপক্ষে একাদশে পরিবর্তন আনতে পারে টাইগাররা। পরিবর্তন আনার পেছনে যেমন খেলোয়াড়দের ফর্ম গুরুত্বপূর্ণ, তেমনি দলটির বিপক্ষে ক্রিকেটারদের অতীত রেকর্ডও বিবেচ্য বিষয়। টাইগারদের ওপেনিংয়ে আগের দুই ম্যাচ খেলা সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের থাকাটা অনেকটাই নিশ্চিত। তিনে যথারীতি লিটন দাস, যদিও বাংলাদেশ অধিনায়কের চোট রয়েছে। গুরুতর না হলেও, শেষ পর্যন্ত তিনি না থাকলে একাদশে নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে।
এ ছাড়া আগের ম্যাচ জয়ে ভূমিকা রাখা তাওহীদ হৃদয় ছাড়াও জাকের আলি অনিক ও শামীম পাটোয়ারীদের বাদ পড়ার সম্ভাবনা কম বললেই চলে। একইভাবে ফর্ম এবং প্রতিপক্ষের বাঁ–হাতি বিবেচনায় স্পিন বিভাগে যথারীতি নাসুম আহমেদ ও শেখ মেহেদী খেলতে পারেন। তেমনটা হলে আগের ম্যাচে না থাকা রিশাদ হোসেনের ফেরার সম্ভাবনা নেই। এ ছাড়া ভারতের বিপক্ষে তার ইকোনমিও ব্যয়বহুল। একই কথা পেসার শরিফুল ইসলামের ক্ষেত্রেও। ফলে তার জায়গায় তানজিম হাসান সাকিব ফিরতে পারেন। আর তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান তো থাকছেনই!
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা মাত্র একবার জয় পেয়েছে। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩ বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)/নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page