শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে সন্ত্রাসী হামলায় ছাত্রদল নেতা নিহত, প্রতিবাদ এবং হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ এইমাত্র বনানীতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় দুইজন স্পটেই নিহত হয়েছেন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ দিনের কর্মসূচি ঘোষণা উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ লক্ষ টাকার ২০ হাজার ইয়াবা উদ্ধার কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস নতুন এসপি মিজানুর রহমানের হাতে কিশোরগঞ্জ জেলা পুলিশ, আইনশৃঙ্খলা জোরদারের প্রত্যাশা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ

৫ আগস্ট শেখ হাসিনার ফোনালাপ গোপন করতে ৪ ফোনের ১ হাজার কলরেকর্ড মুছে ফেলা হয়

জুলাই আন্দোলন দমনে দেওয়া নির্দেশনা গোপন করতে গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারটি ফোন নম্বরের প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলার অভিযোগ উঠেছে। এ তথ্য প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।

সোমবার  তিনি জানান, ওইদিন সন্ধ্যায় ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর সার্ভার থেকে কলরেকর্ড ও মালিকানার তথ্য মুছে ফেলতে নির্দেশ দেন সংস্থাটির তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসান। লোক পাঠিয়ে সার্ভার থেকে এসব তথ্য সরানো হয়। বর্তমানে ডিজিটাল প্রমাণ উদ্ধারের চেষ্টা চলছে।
তদন্ত কর্মকর্তা আরও জানান, শুধু শেখ হাসিনার নয়, একই সময়ে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়।

সূত্র জানায়, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনা চারটি ফোন নম্বর ব্যবহার করতেন। তবে ৫ আগস্ট সন্ধ্যায় ওই সব নম্বরের মালিকানা সম্পর্কিত তথ্যও মুছে দেওয়া হয়। এনটিএমসির নির্দেশে ওপেন সোর্স থেকে নিয়োগ পাওয়া এক ব্যক্তি তথ্য মুছে ফেলার কাজটি সম্পন্ন করেন।
তানভীর জোহা বলেন, “প্রাথমিকভাবে শনাক্ত চারটি নম্বরই শেখ হাসিনার ব্যবহৃত। এগুলোর মুছে ফেলা কলরেকর্ড ও ডিজিটাল এভিডেন্স উদ্ধারে কাজ চলছে।”

প্রসঙ্গত, জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার কিছু ফোনালাপ উদ্ধার করা হয়েছিল। সেখানে তাঁকে মারনাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি চালানোসহ বিভিন্ন নির্দেশনা দিতে শোনা যায় বলে অভিযোগ ওঠে। আন্দোলন দমন ও হতাহতের তথ্য গোপন করতে প্রায়ই ইন্টারনেট বন্ধ রাখা হতো। তবে এই সীমাবদ্ধতার কারণে অনেকের সঙ্গেই ফোনে যোগাযোগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। সেই কলরেকর্ডই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page