বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

এবার চিনতে পেরেছেন আমি কে— কেন এমন প্রশ্ন রাখলেন আরিয়ান খান?

বর্তমানে বেশ আলোচনায় বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি মুক্তি পাওয়া তার পরিচালিত সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-নিয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া মিলেছে। এবার এর সাফল্য নিয়ে মুখ খুলেছেন আরিয়ান; এক বিবৃতিতে সিরিজটির বিভিন্ন সংলাপ দিয়ে নিজেকে চেনানোর চেষ্টা তার।
আরিয়ান জানান, তার নিজের পরিচালিত সিরিজটির একটি চরিত্র— রজত বেদি, এই সংলাপটি বলেছিলেন। সংলাপটি হলো, ‘যে হেরে যায় আর যে হার মেনে নেয়, তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।’ আরিয়ান বলেন, এই সংলাপটি তাকে সব সময় সামনে এগিয়ে যেতে উৎসাহ দেয়।

‘দ্য ব্যাডস অফ বলিউড’ সিরিজটির ব্যাপক সাফল্যে আরিয়ান খান অত্যন্ত আনন্দিত। দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও প্রশংসা তিনি পেয়েছেন, তা তাকে মুগ্ধ করেছে। আরিয়ান বলেন, ‘সারা বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি, তা অসাধারণ।’
আরিয়ান জানান, যে গল্পটি একসময় শুধু তার একার ছিল, তা আজ অসংখ্য মানুষের গল্পে পরিণত হয়েছে। এ প্রসঙ্গে তিনি তার সিরিজের একটি চরিত্র ‘জরজ’-এর সংলাপ তুলে ধরে বলেন, ‘এবার চিনতে পারছ আমি কে?’
তবে এই উক্তিটির মাধ্যমে আরিয়ান হয়তো বোঝাতে চেয়েছেন, তার কাজ এখন বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে এবং দর্শক তাকে একজন নির্মাতা হিসেবে নতুন করে চিনতে পারছেন।

উল্লেখ্য, কিছুদিন আগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। তার অভিযোগ ছিল, সিরিজটির একটি চরিত্রের মাধ্যমে তাকে হেয় করা হয়েছে। তবে দিল্লি হাইকোর্ট সেই মামলাটি খারিজ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page