রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা

গত বছর ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন মিলিটাও

২০২৩ সালের পর থেকে চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল এডার মিলিটাওকে। এমনকি প্রথমবার ফেরার পর দ্বিতীয় দফায় আবারো বড় চোট পান তিনি। সেই সময়ে বেশ হতাশ ছিলেন এই ব্রাজিলিয়ান। এমনকি ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।
সেই সময়ে চোটের কারণে চারশ দিনেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন মিলিটাও। তাতে রিয়ালের ৯৪টি ম্যাচ মিস করেছেন এই ডিফেন্ডার।

মূলত এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে পড়েছিলেন তিনি। ২০২৩ সালের অগাস্টে প্রথমবার তিনি চোট পান বাঁ হাঁটুতে। পরের বছরের নভেম্বরে আবার চোটে পড়েন। এবার চোট পান ডান হাঁটুতে। এরপর গত জুনে ক্লাব বিশ্বকাপ দিয়ে আবারো মাঠে ফেরেন তিনি।
এবার প্রায় এক বছর পর ব্রাজিল দলেও ফিরেছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে আছেন তিনি। এই ম্যাচের আগে শুনিয়েছেন নিজের ফেরার লড়াইয়ের গল্প।

তিনি বলেন, ‘দ্বিতীয়বার চোটের পর আমার মাথায় অনেক কিছু ঘুরপাক খাচ্ছিল। আমি ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কারণ সবকিছু সহজ ছিল না। তবে আমার স্ত্রী, আমার মেয়ে ও আমার সতীর্থদের সহায়তায় আজ আমি এখানে এসেছি ভালো খেলার জন্য।’
‘(চোটের ধাক্কা) সামলানো সহজ নয়। পরিবারের সঙ্গে, সৃষ্টিকর্তার সঙ্গে খুব সংযুক্ত থাকতে হয়… হঠাৎ করে বাড়িতে (সাধারণ সব কাজে) সাহায্যের জন্য অন্য কারো ওপর নির্ভর করতে হচ্ছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, চোট থেকে সেরে উঠেছি এবং শীর্ষ স্তরে ফিরে এসেছি, যা সহজ নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page