বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

কান্তারার শোয়ে হুলস্থূল কাণ্ড, দর্শকের কাঁধে ভর করেছে দেবতা!

ভারতে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী চলচ্চিত্র ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ দেখতে গিয়ে কিছু দর্শকের অস্বাভাবিক আচরণ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। সিনেমা চলাকালীন কেউ কাঁদছেন, কেউ দেবতার নাম জপ করছেন, আবার কেউ আচমকা চিৎকার করে হাত-পা ছুড়ছেন, এমন দৃশ্য দেখা যাচ্ছে বিভিন্ন প্রেক্ষাগৃহে।
ঋষভ শেঠি পরিচালিত ও অভিনীত এই সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২ অক্টোবর। মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য ভিডিও। সেখানে দেখা যায়, দর্শকেরা কখনও ভক্তির আবেগে অভিভূত, কখনও পর্দার দিকে প্রণাম করছেন। অনেকে দাবি করছেন, সিনেমা দেখার সময় তাদের ওপর ‘দেবতার ভর’ করছে।

তবে এ নিয়ে দ্বিমতও আছে। অনেকেই মনে করছেন, এসব আচরণ ভক্তির প্রকাশ নয়, বরং এক ধরনের মানসিক প্রতিক্রিয়া বা আবেগের বহিঃপ্রকাশ।
‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর কাহিনি গড়ে উঠেছে খ্রিস্টাব্দ ৩০০ সালের কর্ণাটকের প্রেক্ষাপটে, যেখানে কাদম্বরাজবংশের সময়কার বনবাসী জনগোষ্ঠীর মধ্যে ‘পাঞ্জুরলি’ ও ‘গুলিগা’ নামের দুই দেবতার উপকথা ঘিরে গল্পটি আবর্তিত। পুরাণ, লোকবিশ্বাস ও আধ্যাত্মিকতার সংমিশ্রণে নির্মিত এই সিনেমা দর্শকের মাঝে গভীর প্রভাব ফেলছে বলেই মত বিশ্লেষকদের।

মুক্তির তিন দিনের মাথায় ছবিটি আয় করেছে প্রায় ১৬৩ কোটি রুপি। তবে বক্স অফিস সাফল্যের চেয়েও বেশি আলোচনায় এখন সিনেমা হলে দর্শকদের এই ব্যতিক্রমী প্রতিক্রিয়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page