বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

বলিপাড়ায় ‘সাইয়ারা’ জুটির প্রেমের গুঞ্জন

বিনোদন দুনিয়ায় এখন একটাই গুঞ্জন প্রেমের বাঁধনে বাঁধা পড়েছেন জনপ্রিয় সিনেমা ‘সাইয়ারা’ জুটির তারকা অহান পাণ্ডে ও অনীত পড্ডার। পর্দায় তাদের গভীর রসায়ন দর্শককে মুগ্ধ করেছিল; এবার বাস্তবেও তারা সম্পর্কে জড়িয়েছেন বলে যে জল্পনা চলছিল, তাতে যেন পাকাপাকিভাবে সিলমোহর দিলেন অহান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনীতের সঙ্গে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ায় সেই প্রশ্নই উঠেছে সোমবার ছিল অনীতের ২৩তম জন্মদিন। আর বিশেষ এই দিনটিকেই ভালোবাসার রঙে রাঙিয়ে দিলেন অহান।

জন্মদিন উপলক্ষে দু’জনের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ছবিগুলোতে স্পষ্ট, চলতি বছরের শুরুতে মুম্বাইয়ে অনুষ্ঠিত ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-এর কনসার্টে তারা একসঙ্গে গিয়েছিলেন।
ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, চোখ বুজে কনসার্ট উপভোগ করছেন অহান। আর ঠিক তখনই তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছেন অনীত। তার চোখেমুখে সেই আনন্দের ছাপ স্পষ্ট। উল্লেখ্য, ‘সাইয়ারা’ মুক্তির বহু আগেই এই কনসার্ট হয়েছিল। তাই অনুরাগীদের ধারণা, ছবির শুটিং চলার সময়ই নাকি দু’জনের মধ্যে ভালোবাসার এই সম্পর্ক তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, অহান ও অনীত নাকি বেশ কিছু দিন ধরেই সম্পর্কে রয়েছেন। পরস্পরের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। একসঙ্গে শুটিং করা, সময় কাটানোর মধ্যে দিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে।

চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সাইয়ারা’ সিনেমাটি, যা বক্স অফিসেও দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। পর্দায় তাদের সমীকরণ এবার বাস্তবে নতুন মোড় নেওয়ায় ভক্তরা ভীষণ উচ্ছ্বসিত। এখন দেখার বিষয়, ভালোবাসার এই সম্পর্ক নিয়ে তাঁরা প্রকাশ্যে মুখ খোলেন কিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page