বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

নতুন পরিচয়ে সৃজিত মুখার্জি

বাংলা ও বলিউড অঙ্গনে সফলভাবে কাজ করার পর এবার আন্তর্জাতিক মহলে পা রাখতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। তিনি এবার লন্ডন থেকে ঘোষণা দিলেন, একইসঙ্গে ইংরেজি ছবির পরিচালক এবং সহ-প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। প্রথম ইংরেজি ছবিটি তিনি নির্মাণ করতে চলেছেন পৃথিবী বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমসের সৃষ্টিকর্তা স্যার আর্থার কোনান ডয়েলকে নিয়ে।
সৃজিত মানেই যেখানে রহস্যের ঘনঘটা, সেখানে তার প্রথম ইংরেজি ছবির বিষয়বস্তু হিসেবে কোনান ডয়েলকে বেছে নেওয়া যেন সেই রহস্যেরই প্রতিচ্ছবি। ছবির নাম রেখেছেন ‘এলিমেন্টারি মাই ডিয়ার হোমস’ যা শার্লক হোমসের একটি আইকনিক সংলাপের ইঙ্গিত বহন করে।

যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে সৃজিতের ‘ম্যাচকাট’ এবং শাহনাব আলমের ‘ইনভিজিবল থ্রেড’ প্রযোজনা সংস্থা। এই বিষয়ে সৃজিত জানান, শার্লক হোমসের কাছে তাকে যিনি পৌঁছে দিয়েছেন, সেই মহান সাহিত্যিককে নিয়ে গল্প বলার তাগিদ থেকেই তিনি এই ছবিটি নির্মাণ করছেন।
নতুন এই ছবিতে আর্থার কোনান ডয়েলকে তার নিজের তৈরি করা রহস্যের জগতে নিজেই পর্দা উন্মোচন করতে দেখা যাবে। গল্প শুরু হবে মিসেস গিলক্রিস্ট-এর হত্যা এবং সেই খুনের মিথ্যা অভিযোগে অস্কার স্লেটারের গ্রেফতার হওয়ার ঘটনা দিয়ে। এরপরের রহস্য কী? সেই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক। বাকি সব চমক তিনি বড় পর্দার জন্যই তুলে রেখেছেন।
প্রসঙ্গত, এর আগে সৃজিত শার্লক হোমসকে নিয়ে জাতীয় স্তরের এক ওয়েব প্ল্যাটফর্মে ‘শেখর হোমস’ নামের একটি কাজ করেছিলেন, যা বিবিসি প্রযোজিত হিন্দি সিরিজ ছিল। সেখানে অভিনেতা কে কে মেনন এবং রণবীর শোরে অভিনয় করলেও পরে সৃজিত সরে যাওয়ায় সিরিজের শেষ ভাগ পরিচালনা করেন রোহন সিপ্পি।

সৃজিতের এই আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে দারুণ আশাবাদী সহ-প্রযোজক শাহনাব আলম। তিনি বলেন, ‘সৃজিতের কাজের সঙ্গে তার পরিচয় আছে এবং তার প্রত্যাশা, এই ছবিটিও আন্তর্জাতিক মানের একটি কাজ হবে।’

তবে সবচেয়ে বড় কৌতূহল ইংরেজি এই ছবিতে গোয়েন্দা এবং তার সাহিত্যিক সহকারীর ভূমিকায় কারা অভিনয় করছেন? এই বিষয়েও পরিচালক-প্রযোজক এখন মুখে কুলুপ এঁটেছেন। সৃজিতের নীতি, সব কিছুই ‘ক্রমশ প্রকাশ্য’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page