মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

হ্যালোইনে মাতলেন অপু বিশ্বাস

বিশ্বজুড়ে এখন জনপ্রিয় হয়ে উঠেছে হ্যালোইন উৎসব। পশ্চিমা দেশগুলোয় বিশেষ করে ৩১ অক্টোবর দিনটি নানা আয়োজনে উদ্‌যাপন করা হয়। কেউ ভূতের সাজে, কেউ মুখোশ পরে বা কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় নেমে আনন্দ করেন। এখন এই উৎসবে শামিল হচ্ছেন বাংলাদেশি তারকারাও।
এর আগে ঢালিউডের জনপ্রিয় তারকা শাবনূরও তার ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে অংশ নেন। অস্ট্রেলিয়ায় অবস্থানরত এই অভিনেত্রী ভূতের সাজে ছেলেকে নিয়ে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন।

ঢালিউড তারকাদের হ্যালোইন উদযাপন নিয়ে এবার আলোচনায় এলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি। সেখানে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন এ নায়িকা।
সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায়, দুজনই কালো পোশাকে ও মুখে মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিয়েছেন। ছবিগুলো প্রকাশ করে ওই ফ্যাশন ডিজাইনার লিখেছেন, ‘আমাদের হ্যালোইন পার্টি; বলিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।’
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের অনেক দেশেই উদ্‌যাপন করা হয় হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে বছরের এ সময়কে মৃতদের স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে। তাদের বিশ্বাস, এ রাতেই মৃতদের আত্মা পৃথিবীতে ফিরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page