রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেলেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর হিসেবে তাঁকে মনোনীত করে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দিয়েছে এনএসসি।

রুবাবা দৌলার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল। আজকের বিসিবি বোর্ড সভায় অংশ নেবেন তিনি।
এর আগে এনএসসির মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালক হন ইশফাক আহমেদ। তবে তিনি আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিতর্ক তৈরি হয় এবং পরবর্তীতে এনএসসি তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। সেই পদে রুবাবাকে নিয়োগ দেওয়া হয়েছে।

রুবাবা দৌলা এর আগে ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট ছিলেন। করপোরেট দুনিয়ায়ও তিনি পরিচিত মুখ। গ্রামীণফোনে টানা ১১ বছর প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বেই তখন গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর ছিল।
ব্যক্তিগত জীবনে রুবাবা শিল্পী কামরুল হাসানের ভাগনি এবং নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের ভাতিজি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন। পরবর্তীতে স্টকহোম স্কুল অব ইকোনমিক্স ও লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশে নারীর নেতৃত্ব বিকাশ ও করপোরেট খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৬ সালে তিনি অনন্যা শীর্ষ দশ সম্মাননা লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page