রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল

নতুন মৌসুমে আর্সেনাল শুরুর দিকে লিভারপুলের কাছে হেরেছিল। তারপর থেকে দারুণ সময় কাটছে তাদের। সব প্রতিযোগিতা মিলে টানা আট ম্যাচ গোলপোস্ট অক্ষত রেখে গতকাল মুখোমুখি হয়েছিল সান্ডারল্যান্ডের। আট বছর পর প্রিমিয়ার লিগে ফেরা দলটি ভেঙে ফেলল গানারদের প্রতিরোধ। ৮৮১ মিনিটে প্রথম গোল খেল আর্সেনাল, তারপর আরেকটি!
স্টপেজ টাইমে দ্বিতীয় গোল খেয়ে লিগে টানা পাঁচ ম্যাচ ও সব প্রতিযোগিতা মিলে ১০ ম্যাচ অজেয় থাকার মর্যাদা হারাল আর্সেনাল। ২-২ গোলে ড্রয়ের পরও তারা ১১ ম্যাচ শেষে শীর্ষে আছে। ৮ জয়ের সঙ্গে দ্বিতীয় ড্রয়ে ২৬ পয়েন্ট তাদের নামের পাশে।

৩৬ মিনিটে আর্সেনালের সাবেক অ্যাকাডেমি খেলোয়াড় ড্যান ব্যালার্ড তাদের জালে বল ঠেলে দেন। গত ২৮ সেপ্টেম্বরের পর প্রথমবার আর্সেনালের জালে বল জড়ায়।
বুকায়ো সাকা নিচু শটে বিরতির পর সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আর্সেনাল এগিয়েও যায়। লিয়ান্দ্রো ট্রসার্ড বক্সের বাইরে থেকে জাল কাঁপান।

শেষ দিকের নাটকীয়তায় ব্রায়ান ব্রবি টেবিলের শীর্ষ দলের বিপক্ষে সান্ডারল্যান্ডকে পয়েন্ট এনে দেন।
৮৮১ মিনিটে প্রথমবার গোল খাওয়ার ব্যাপারে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা, ‘আমার পেটে ব্যথা অনুভব করছিলাম। আমি কোনো গোল খেতে চাই না। এটা ছিল এমন গোল, যেটা খেলাকে কঠিন অবস্থায় নিয়েছিল।’

এগিয়ে গিয়েও পুরো তিন পয়েন্ট না পাওয়ার হতাশা আর্তেতার, ‘শেষটার অনুভূতি হতাশার। কারণ আমরা তিন পয়েন্ট চেয়েছিলাম এবং সত্যিই কঠিন ম্যাচের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাদেরকে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page