রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

৪ হাজার রান ও ৩০০ উইকেটের অভিজাত ক্লাবে জাদেজা

ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে ছুঁয়ে ফেললেন এক ঐতিহাসিক মাইলফলক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ৪,০০০ রান পূর্ণ করেন তিনি। এর আগে টেস্টে তার উইকেট সংখ্যাই ছিল ৩০০-এর বেশি। দুই বিভাগে এমন উজ্জ্বল অর্জন মিলিয়ে জাদেজা উঠে গেলেন ক্রিকেট ইতিহাসের এক এলিট ক্লাবে।
টেস্টে এই রেকর্ডের মালিক মাত্র চারজন ক্রিকেটার। কপিল দেব, ইয়ান বোথাম, ড্যানিয়েল ভেট্টোরি এবং এখন রবীন্দ্র জাদেজা।

৮৮ টেস্টে ৬ সেঞ্চুরি, ২৭ ফিফটিদে জাদেজার সংগ্রহ ৪,০১৭ রান। তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৭৫।
এই বছর ৯ টেস্টে তার ব্যাট থেকে এসেছে ৬৮৬ রান (গড় ৮৩.৭৫), দুই সেঞ্চুরি ও পাঁচ ফিফটি। বল হাতেও ধারাবাহিক জাদোজার উইকেট সংখ্যা ৩৩৮ টি। এর মধ্যে ১৫ বার পাঁচ উইকেট, ৩ বার দশ উইকেট নিয়েছেন তিনি।

জাদেজার উপরে থাকা কপিল দেবের (৫২৪৮ রান, ৪৩৪ উইকেট), ইংল্যান্ডের ইয়ান বোথামের (৫২০০ রান, ৩৮৩ উইকেট) ও নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির (৪৫৩১ রান, ৩৬২ উইকেট)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page