বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৮ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় লাগাতার প্রবল বৃষ্টিতে দুটি পৃথক অঞ্চলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে ও আরও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।

দেশটির সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দক্ষিণ উপকূলীয় চিলাচাপ রিজেন্সির চিবেউইং গ্রামে প্রায় ১২টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে যায়। সেখানে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৭ জনকে খুঁজে পাওয়া যায়নি। গভীর মাটির নিচে চাপা পড়ায় উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে।

প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ভারী এক্সকাভেটর দিয়ে মাটি সরানোর চেষ্টা চলছে, তবে গভীরতা বেশি হওয়ায় কাজের অগ্রগতি ধীর।

অন্যদিকে, বানজারনেগারা অঞ্চলে আরেকটি ভূমিধসে ২ জন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছে। সেখানে প্রায় ৩০টি বাড়ি ও কৃষিজমি ধ্বংস হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বর্ষা মৌসুম সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় জাভায় বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page