রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের বড় জয় অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারায় তারা। আজ দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামের জালে আটবার বল জড়িয়েছে।
৮-০ গোলের জয়ে বাংলাদেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু দুটি করে গোল করেন। একবার করে জালের দেখা পেয়েছেন মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ।
বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই দাপট দেখায়। ১৩ মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস। তা থেকে অপু বল পায়ে নিয়ে দারুণভাবে জালে পাঠান। দশ মিনিট পর রিফাত দুই ডিফেন্ডারকে চমৎকারভাবে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। রিদুয়ানের দারুণ পাস থেকে ফয়সাল বল জালে জড়িয়ে তৃতীয় গোলটি করেন। এক মিনিট পর মানিক দূরপাল্লার এক শক্তিশালী শটে গোল করে বাংলাদেশের স্কোর ৪-০ করেন।
দ্বিতীয়ার্ধের চার মিনিটে রিদুয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ব্রুনাইয়ের গোলরক্ষক প্রথমে ঠেকালেও ফিরতি বলে রিফাত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

দুই মিনিট পর ব্রুনাইয়ের বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আরিফ বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় শট করে নিজের প্রথম গোলটি করেন। ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ গোলে বাংলাদেশ ৮-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পেরেছে বলে বড় জয়। এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page