রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬

বাংলাদেশ-আয়ারল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ

সিলেট ও ঢাকার পর বাংলাদেশ-আয়ারল্যান্ড দল এখন চট্টগ্রামে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। সিরিজের সব ম্যাচই হবে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
২০২৫ সাল টি-টোয়েন্টিতে বাংলাদেশ ক্রিকেটের জন্য ছিল সবচেয়ে ব্যস্ততম বছর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে চলতি বছরের নিজেদের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। বছর জুড়ে রেকর্ড ২৮তম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল। আগামী ফেব্রুয়ারিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। তার আগে এটাই জাতীয় দলের শেষ সিরিজ। গত মাসে এই চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল। সেই ক্ষত এখনো তাজা। সহজ লক্ষ্যও তাড়া করতে পারেনি দল। ব্যাটাররা ছিল অসহায়। এই সিরিজ দিয়ে আবারও ফরমে ফিরবে দলের ব্যাটাররা, তা বিশ্বাস করেন দলের অধিনায়ক লিটন।
সর্বশেষ কয়েকটি সিরিজে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো শক্ত দলকে হারিয়েছিল বাংলাদেশ। এবার লক্ষ্য শুধু জেতা নয়, বরং বিশ্বকাপের আগে নিজেদের কৌশল ও কম্বিনেশনকে নিখুঁত করা। বছরের শেষ টি-টোয়েন্টি সিরিজটা জয়ে শেষ করতে চাইবে বাংলাদেশ। আর আয়ারল্যান্ড চাইবে নতুন সূচনা। বিশ্বকাপের আগে জাতীয় দলের জার্সি গায়ে নিজেদের শেষ ঝালাইয়ে কোনো সুযোগই হারাতে চাইবে না লিটন দাসের দল। সিরিজের পরের দুটি ম্যাচ ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page