শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত ।

বিশ্বকাপের প্রস্তুতিতে কারস্টেনকে যুক্ত করল নামিবিয়া

  • ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে গ্যারি কারস্টেনকে কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে ক্রিকেট নামিবিয়া।কোচিংয়ে বিশদ অভিজ্ঞতা রয়েছে কারস্টেনের। ২০১১ সালে তার অধীনে ভারত ওয়ানডে বিশ্বকাপে জিতেছিল। সবশেষ পাকিস্তানের প্রধান কোচ ছিলেন তিনি। এছাড়া আইপিএলেও কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে তার। দক্ষিণ আফ্রিকান কোচের অধীনে ২০২২ সালে গুজরাট টাইটান্স নিজেদের প্রথম মৌসুমে শিরোপা জিতেছিল।

    বোর্ডের এক বিবৃতিতে কারস্টেন বলেছেন, ‘ক্রিকেট নামিবিয়ার সঙ্গে কাজ করা সত্যিই সৌভাগ্যের ব্যাপার। উঁচুমানের পারফরম্যান্স ক্রিকেট পরিবেশ তৈরিতে তাদের নিষ্ঠা ও দৃঢ়তায় আমি সত্যিই মুগ্ধ।’তিনি আরও বলেন, ‘তাদের সিনিয়র ছেলেদের জাতীয় দল ভালো পারফর্ম করছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের প্রস্তুতিতে নতুন মাত্রা যোগ করতে আমি মুখিয়ে।’

    কনসালট্যান্সির মেয়াদে নামিবিয়ার প্রধান কোচ ক্রেইগ উইলিয়ামসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন কারস্টেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page