মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ত্রিভুজ প্রেমের গল্পে জোভান-তটিনী

কলেজ জীবনের প্রেম, পারিবারিক সংগ্রাম আর অপ্রত্যাশিত ত্রিকোণ প্রেমের টানাপোড়েন নিয়ে আসছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘হৃদয় গভীরে’। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী এবং মারিয়া শান্ত।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এবং রুবেল হাসানের পরিচালনায়, নাটকটি বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা প্রেম এবং জীবনযাপনের কঠিন বাস্তবতাকে তুলে ধরেছে। গল্পে, চার্চ কলেজের ছাত্রী রাহা ও দরিদ্র পরিবারের ছেলে রাফিনের  মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে গড়ায়। রাফিনের সংসারের আর্থিক টানাপোড়েন মেটাতে রাহা নিজেও সংগ্রামে নামেন।
গল্প মোড় নেয় যখন শো-রুমে কাজ করার সূত্রে রাফিনের ঘনিষ্ঠতা বাড়ে ধনীর মেয়ে জেরিনের  সঙ্গে। জেরিন রাফিনের পরিবারকে বড় ধরনের আর্থিক সহায়তা দিতে শুরু করলে রাফিন ক্রমশ রাহার থেকে দূরে সরে যেতে থাকে।

পরিস্থিতির অবনতি হয় এক রেস্টুরেন্টে। রাফিন ও জেরিনকে একসঙ্গে দেখে রাহা উত্তেজিত হয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন, যার ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পারিবারিক চাপ ও সম্পর্কের এই জটিল সমীকরণের মুখে শেষ পর্যন্ত রাহা নিজেই রাফিনকে ছেড়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
নাটকে রাফিন চরিত্রে জোভান, রাহা চরিত্রে তটিনী এবং জেরিন চরিত্রে মারিয়া শান্তর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ‘হৃদয় গভীরে’ নাটকটি আগামী বৃহস্পতিবার  ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page