শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রীর মৃত্যু । চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত ।

কলকাতায় আসছে মেসি, শহর জুড়ে উৎসবের আমেজ

ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফর ঘনিয়ে আসতেই কলকাতা জুড়ে বাড়ছে উৎসবের আমেজ। শুক্রবার  গভীর রাতে তিনি শহরে পৌঁছে একটি হোটেলে উঠবেন।
১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘গোট কনসার্টে’ অংশ নেওয়ার কথা রয়েছে তার। একই দিন লেক টাউনের মোড়ের কাছে মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল। যেখানে মেসি নিজে উপস্থিত থাকার কথা ছিল। তবে সাম্প্রতিক নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে পরিবর্তন আনা হয়েছে সেই সিদ্ধান্তে। মেসিকে ভারতে আনার উদ্যোক্তা শতদ্রু দত্ত জানান, হোটেল থেকেই ভার্চ্যুয়ালি মূর্তি উদ্বোধন করবেন মেসি।
এই লেক টাউন মোড়েই কয়েক বছর আগে স্বাগত জানানো হয়েছিল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে, যিনি নিজ হাতে উদ্বোধন করেছিলেন নিজের মূর্তি।

এ ছাড়া জানা গেছে, ঐতিহাসিক ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের স্মরণে বিশেষভাবে তৈরি সেই বছরের অনুকরণে প্রস্তুত জার্সি উপহার দেওয়া হবে মেসিকে। ভারতের প্রথম ক্লাব হিসেবে মোহনবাগানই ওই শিল্ড জিতেছিল ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ১–২ গোলে হারিয়ে। এই বিশেষ জার্সিটি তুলে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট।
কলকাতার অনুষ্ঠানে অংশ নিয়ে সেদিনই মেসির হায়দরাবাদের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page