মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

ভাবিনি পৃথিবীতে এত কিছু আমার জন্য অপেক্ষা করছে: শাহরুখ খান

দুবাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে যোগ দেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যেখানে তিনি নিজের জীবনের এমন এক ঘটনা বলেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। বলিউড জগতে পা রাখার আগেই জীবনে নেমে আসা সেই ভয়াবহ অভিজ্ঞতা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দুবাইতে তার নামে নামকরণ করা একটি বিলাসবহুল বাণিজ্যিক টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ। অনুষ্ঠানে তার দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক ফারাহ খানও তার সঙ্গে যোগ দেন।

ফারাহর সঙ্গে কথোপকথনের সময়েই অভিনেতা তার জীবনের সেই কঠিন সময়ের স্মৃতিচারণ করেন। শাহরুখ বলেন, ‘আমার জীবন বদলে দেওয়ার মুহূর্তটি এসেছিল খুব অল্প বয়সে, যখন আমি আমার বাবা-মাকে হারাই। আমার মনে হয়েছিল, তারা আকাশের তারা হয়ে গেছেন। তারা আর আমাকে দেখতে পাবেন না।’
অভিনেতা আরও জানান, এই শোক তাকে আরও কঠোর পরিশ্রমী করে তোলে, আরও বড় মানুষ হওয়ার প্রেরণা জোগায়। তা কথয়, ‘আল্লাহ খুবই দয়ালু। আমার জীবনে অনেক অপ্রত্যাশিত সাফল্য এসেছে।’
‘লন্ডনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির জন্য আমার ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হয়েছে। আমি জাতীয় পুরস্কার জিতেছি। আর এখন দুবাইতে আমার নামে একটি টাওয়ার হচ্ছে, আমার একটি বাড়িও আছে।’

তিনি আরও বলেন, ‘আমি কখনও ভাবিনি যে পৃথিবীতে এত বড় কিছু আমার জন্য অপেক্ষা করছে, যা আমার বাবা-মা জান্নাত থেকে দেখতে পাবেন। আমার জন্য, এটাই জীবন বদলে দেওয়ার মুহূর্ত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page