বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

রাখাইনে হাসপাতালে জান্তার বিমান হামলায় নিহত অন্তত ৩১

মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি হাসপাতালে সামরিক জান্তা বাহিনী বিমান হামলা চালিয়েছে, এতে কমপক্ষে ৩১ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মীর বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নির্বাচন সামনে রেখে দেশজুড়ে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চল পুনর্দখলের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে সামরিক জান্তা। এরই অংশ হিসেবে গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ জেনারেল হাসপাতালে বিমান থেকে বোমা ফেলা হয়।

ঘটনাস্থলে থাকা ত্রাণকর্মী ওয়াই হুন অং এই পরিস্থিতিকে খুবই ভয়াবহ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি। নিহতের সংখ্যা আরও বাড়বে।” তিনি আরও জানান, আহত হয়েছেন আরও ৬৮ জন।
রাতের বেলায় হাসপাতালের বাইরে সাদা কাপড়ে ঢাকা মৃতদেহ সারিবদ্ধভাবে পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে জান্তার মুখপাত্রের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

রাখাইন রাজ্য প্রায় সম্পূর্ণরূপে আরাকান আর্মির (আআ) নিয়ন্ত্রণে রয়েছে। জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী বাহিনীটি গণতান্ত্রিক নেত্রী অং সান সু চির বেসামরিক সরকারকে উৎখাত করার জন্য সামরিক অভ্যুত্থানের অনেক আগে থেকেই সক্রিয়।

বুধবার রাতে আরাকান আর্মির স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, রাত ৯টার দিকে বিমান হামলায় হাসপাতালে ভর্তি ১০ জন রোগী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page