মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

অপেক্ষার পালা শেষ, নতুন বছরেই ‘গোলাপ’ উপহার দিবেন পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণিকে নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষ হতে চলেছে ভক্তদের। হঠাৎই সুখবর মিললো, আর অপেক্ষা নয় নতুন বছরের শুরুতেই দর্শকদের ‘গোলাপ’ উপহার দিবেন জনপ্রিয় এ নায়িকা।
‘গোলাপ’ নামের নুতন সিনেমাটি নির্মাণের ঘোষণার পর প্রায় ১১ মাস কেটে গেলেও কাহিনি জটিলতায় শুটিং শুরু হয়নি। যা পরীমণি ভক্তদের মন ভেঙে দিয়েছিল। তবে অবশেষে সেই সিনেমা নির্মাণের জট খুলতে শুরু করেছে।
সিনেমাটির নির্মাতা সামছুল হুদা জানিয়েছেন, বহুদিনের অপেক্ষার পর ‘গোলাপ’ এবার সত্যিই আসছে ক্যামেরার সামনে। সিনেমায় চিত্রনায়িকা পরীমণির বিপরীতে অভিনয় করবেন অভিনেতা নিরব।

জানা যায়, শুটিং পিছিয়ে যাওয়ার নেপথ্যে ছিল গল্প সংশ্লিষ্ট জটিলতা। গল্পের কয়েকটি অংশে পরিবর্তনের প্রয়োজন ছিল, যা নিয়ে দীর্ঘ আলোচনার পর অবশেষে সমস্যা কাটিয়ে গল্পটি নতুনভাবে সাজানো হয়েছে।

ছোট শহরের রাজনৈতিক বাস্তবতা, উত্তেজনা আর রহস্যকে কেন্দ্র করে নির্মিত হবে ‘গোলাপ’। পরিকল্পনা অনুযায়ী সব ঠিকমতো এগোলে নতুন বছরের ফেব্রুয়ারিতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page