বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

সিডনির সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ১০

অস্ট্রেলিয়ায় সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এতে সিডনিজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে আছেন।

জানা গেছে, স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ছয়টার পর বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। এ সময় ইহুদিদের ‘হানুক্কাহ’ উৎসব উপলক্ষে সৈকতে আয়োজিত একটি অনুষ্ঠানে শত শত মানুষ উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ পরেই দ্রুত পুলিশ উপস্থিত হয়। সৈকত থেকে শত শত মানুষ ছোটাছুটি করে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকেন। প্রায় ৫০টির মতো গুলির শব্দ শোনা গেছে।
৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন এই বন্দুক হামলা স্বচক্ষে দেখেছেন। তিনি বলেন, ‘আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি। চারদিকে রক্ত ছিল। ঘটনার পরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করেছে।’
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অন্যদিকে, পুলিশের গুলিতে একজন বন্দুকধারী আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ বন্ডি সৈকত এলাকায় অভিযান চালাচ্ছে। স্থানীয়দের ওই এলাকা এড়িয়ে চলার এবং পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য জরুরি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page