মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে একসঙ্গে ১০ যানবাহনের সংঘর্ষ, কয়েকটি গাড়িতে আগুন

ভারতের উত্তর প্রদেশের মথুরায় ঘন কুয়াশার কারণে দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২৫ জন। মঙ্গলবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ৭টি বাস ও ৩টি প্রাইভেটকার একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়।

মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ শ্লোক কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অত্যন্ত কম থাকায় একের পর এক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়।

তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেউই গুরুতর অবস্থায় নেই।’

এসএসপি আরও জানান, উদ্ধার ও তল্লাশি অভিযান প্রায় শেষের পথে এবং দ্রুত এক্সপ্রেসওয়ে পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারীরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরে আহতদের স্থানীয় সিএইচসি বালদেব ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মথুরার জেলা শাসক  চন্দ্র প্রকাশ সিং এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ১২টির বেশি দমকল ইঞ্জিন ও ১৪টিরও বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং সবাই বর্তমানে শঙ্কামুক্ত।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page