মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

গ্রিসের উপকূলে নৌকা ডুবে প্রাণ হারালেন ১৪ মিসরীয়

ইউরোপের ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে নৌকা ডুবে নিহত হয়েছেন ১৪ জন মিসরীয় নাগরিক। এরা সবাই নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।
মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর মিসরের এক প্রতিবেশী রাষ্ট্রের উপকূল থেকে গ্রিসের ক্রিট দ্বীপের উদ্দেশে ৩৪ জন নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল একটি ইঞ্জিনচালিত নৌযান। ক্রিটের উপকূলের কাছাকাছি এসে নৌকাটি ডুবে যায় এবং সব যাত্রীর সলিল সমাধি ঘটে। এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৪ জন গ্রিসের নাগরিক ছিলেন।

মিসরের সঙ্গে লিবিয়া, সুদান, ইসরায়েল এবং ফিলিস্তিন— এই চার দেশ এবং অঞ্চলের সীমান্ত রয়েছে। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে যদিও কোন দেশের উপকূল থেকে এই অভিবাসনপ্রত্যাশীরা রওনা হয়েছিলেন— তা উল্লেখ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে এই অভিবাসনপ্রত্যাশীরা সবাই লিবিয়া থেকে রওনা হয়েছিলেন।
বিবৃতিতে এই ঘটনাকে ‘ট্র্যাজিক’ উল্লেখ করে মিসরের নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, “আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি চাই না। তাই দয়া করে কেউ অবৈধ অভিবাসনের লোভে দালালদের খপ্পরে পড়বেন না।”

আরও বলা হয়েছে, মৃত নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মিসরের কর্মকর্তারা।
প্রসঙ্গত, করোনা মহামারির পর থেকে নথিবিহীন অভিবাসীদের জোয়ার শুরু হয়েছে গ্রিস এবং প্রতিবেশী রাষ্ট্র ইতালিতে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে সম্প্রতি গ্রিসের সরকার ঘোষণা দিয়েছে যে লিবিয়া থেকে আগতদের আশ্রয়ের আবেদন গ্রহণ করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page