মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বন্দরে নিহত ৭

কৃষ্ণ সাগর উপকূলের ইউক্রেনীয় বন্দরশহর ওডেসায় রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে এবং আরো কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রুশ বাহিনী এই হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

ওডেসা ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী। কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত এই শহরে তিনটি বড় বন্দর রয়েছে, যেগুলো ব্যবহার করে ইউক্রেন ইউরোপসহ বিভিন্ন দেশে শস্য ও অন্যান্য পণ্য রপ্তানি করে থাকে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এসব বন্দর ও আশপাশের এলাকাকে একাধিকবার লক্ষ্যবস্তু করেছে রাশিয়া।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার  রুশ বাহিনী ওডেসার পিভদেন্নি বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে হতাহতের পাশাপাশি বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার হামলার তীব্রতা আরো বেড়েছে।
বৃহস্পতিবার ওডেসার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়। এর ফলে ইউক্রেনের প্রধান নদীবন্দর রেনির সঙ্গে ওডেসার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, পাশাপাশি মলদোভা ও রোমানিয়ার সঙ্গে সীমান্ত পারাপারও ব্যাহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page