শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
চলে গেলেন না ফেরার দেশে এক পুলিশ সদস্য ব্রাহ্মণবাড়িয়ার মোহনপুরে নিখোঁজের দুইদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, এলাকা জুড়ে শোকের ছায়া। সায়দাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরীফ, জামে মসজিদের ২০০ ফিট উঁচু মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোদন। মসজিদে মাদকবিরোধী সচেতনতা: কঠোর অবস্থানের বার্তা পুলিশের চট্টগ্রামের মীরসরাইয়ের আমবাড়িয়ায় গতকাল পিটিয়ে বৃদ্ধাকে হত্যার প্রধান আসামি রিকুকে গ্রেপ্তার করছে পুলিশ। চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে তেল মর্দন/তোষামোদী করে সুবিধা হাতিয়ে নিতে তৎপর কিছু ব্যাক্তি বিশেষ, সাবধান থাকতে হবে এমপিকে চট্টগ্রামের মীরসরাইয়ে সালিশ বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার প্রাক্কালে আন্দামান সাগরে ট্রলার ডুবি: ২৭৩ নারী-পুরুষের মাঝে জীবিত উদ্ধার ৯ জন , নিখোঁজ ২৪৬ বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর ঈদ পূর্ণমিলনী ও সাধারণ সভা অনুষ্ঠিত । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

সাফ নারী ফুটবলের স্বাগতিক বাংলাদেশ

কয়েক সপ্তাহ আগেই বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হয়েছে। আজ সাফের কম্পিটিশন কমিটির এক সভায় জুনিয়র নারী সাফের স্বাগতিক বাংলাদেশ নির্ধারণ হয়েছে। ১১-১৯ ফেব্রুয়ারি বাংলাদেশ সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ আয়োজন করবে।
বাংলাদেশ স্বাগতিক নির্ধারণ হলেও ভেন্যু এখনো চুড়ান্ত হয়নি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘বাফুফেকে আমরা চিঠি দিচ্ছি ভেন্যুর নাম জানাতে।’ এই বছর কমলাপুর স্টেডিয়ামে সাফ টুর্নামেন্ট আয়োজন করে সমালোচনায় পড়েছিল বাফুফে। বঙ্গবন্ধু স্টেডিয়াম জানুয়ারিতে খেলার উপযোগী হওয়ার কথা। বঙ্গবন্ধু স্টেডিয়াম না অন্য ভেন্যু নির্ধারণ করে বাফুফে সেটাই দেখার বিষয়।

সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ ছাড়াও পুরুষ অ-১৯ টুর্নামেন্টেরও ভেন্যু এবং সময়সূচি চুড়ান্ত হয়েছে। ৫-১৫ নভেম্বর ভারত এই টুর্নামেন্ট আয়োজন করবে। কোন রাজ্যে করবে এজন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়েছে সাফ।
আগামী বছর পুরুষ সিনিয়র সাফ রয়েছে। সেই টুর্নামেন্টের স্বাগতিক এখনো ঠিক হয়নি। এ সম্পর্কে সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘মার্কেটিং কোম্পানির সঙ্গে আলোচনার পর এটি ঠিক হবে। আগামী মাসে এ নিয়ে মিটিং আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page