মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

যেমন স্বামী চেয়েছিলেন ঐশ্বরিয়া

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহ বিচ্ছেদের জল্পনা দীর্ঘদিনের। এ নিয়ে যদিও কখনওই মুখ খোলেনি বচ্চন পরিবার। সম্প্রতি ঐশ্বরিয়ার বিয়ের আগের একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রীকে তার জীবনের ‘আদর্শ পুরুষ’ নিয়ে কথা বলতে দেখা গেছে।
অভিষেক বচ্চনকে বিয়ের আগে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ঐশ্বরিয়া। সেখানেই তিনি তার জীবনের ‘আদর্শ পুরুষ’ সম্পর্কে কথা বলেছিলেন।

অভিনেত্রী বলেন, ‘আমি জীবনে এমন একজন মানুষকে চাই যে, আমাকে পাগলের মতো ভালোবাসবে। এতটাই ভালোবাসবে যে সে ছাড়া আমি আর কারও দিকে ঘুরেও তাকাতে চাই না। আমি মনেপ্রাণে চাই, আমার জীবনের আদর্শ মানুষটি রোম্যান্টিক হোক। ফ্লার্টিং নয়, বরং ভালো মানুষটির খুবই প্রয়োজন।’
অভিষেক এবং ঐশ্বরিয়া বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। এর পর ‘উমরাও জান’ সিনেমার সময় তাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ‘গুরু’ সিনেমায় অভিনয় করার পর অভিষেক ঐশ্বরিয়াকে প্রেম প্রস্তাব দেন। এরপর ২০০৭ সালে বিয়ে করেন এই দম্পতি।

কন্যা আরাধ্যাকে নিয়ে বেশ সুখেই চলছিল তাদের সংসার। তবে আম্বানিদের বিয়ের পার্টিতে বচ্চন পরিবারের সকলকে একসঙ্গে উপস্থিত হতে দেখা গেলেও, ঐশ্বরিয়া ও আরাধ্যাকে আলাদা পৌঁছতে দেখা যায়। যা নজর এড়ায়নি নেটিজেনদের। এরপর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুজব আরও বাড়তে শুরু করে।

তবে ঐশ্বরিয়া বা অভিষেক কেউই এই বিষয় নিয়ে কোনওরকম কথা বলেননি কখনও। বর্তমানে ঐশ্বরিয়াকে সেভাবে খুব একটা দেখা যাচ্ছে না চলচ্চিত্রের পর্দায়। অভিনয় জগৎ থেকে দূরেই রয়েছেন তিনি। তাই নানা গুঞ্জনে অভিষেকের সঙ্গে সম্পর্কের স্ট্যাটাস জানতেও সকলেই যেন মুখিয়ে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page