মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ শিশুদের হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন, আগামী কাল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়া সকল পরিক্ষার্থীদের জন্য জিবিসি পরিবারের পক্ষ থেকে শুভ কামনা সাংবাদিকদের তালিকা প্রণয়নে মন্ত্রীর বক্তব্য ইতিবাচক: বিএমএসএফ করিমগঞ্জে অবৈধ বালু উত্তোলনে ফসলি জমি বিলীন, ভাঙনের মুখে গ্রাম হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ!

১০০ কোটি ভিউ! ইউটিউবে বাংলা সিনেমার দুই গানের মাইলফলক

ভিউয়ের রেকর্ড গড়েছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমার দুই গান। শাকিব খান অভিনীত এ ছবির ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ শিরোনামের দুই গান ইউটিউবে ১ বিলিয়ন অর্থাৎ ১০০ কোটি ভিউয়ের মাইলফলক পার করেছে।
গত বছরের ২৮ মে ইউটিউবে প্রকাশ পায় ‘তুফান’ সিনেমার প্রথম গান ‘লাগে উরাধুরা’। ‘লাগে উরাধুরা’ গানটির কোরাস অংশ লেখা শরীফ উদ্দিনের, বাকি গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত প্রীতম হাসানের। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা। চরকি ও এসবিএফের ইউটিউব চ্যানেল মিলিয়ে এ গানের ভিউ ৪৪ কোটি ৯৫ লাখের বেশি।

এর মাঝে চরকির ইউটিউবে দেখা হয়েছে ৩৩ কোটি ৬৯ লাখ ৪০ হাজারের বেশি আর এসবিএফে ভিউ ছাড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ ৩১ হাজারের বেশি।
গত বছরের ২০ জুন অফিশিয়ালি দুটি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এ ছবির গান ‘দুষ্টু কোকিল’। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঢাকার দিলশাদ নাহার কনা ও কলকাতার আকাশ সেন।

গানটির গীতিকার ও সুরকারও আকাশ সেন। গানটির চিত্রায়ণে দেখা যায়, একটি পানশালায় এই গানে পারফর্ম করছেন মিমি চক্রবর্তী, তাঁকে দেখেই প্রেমে পড়ে যান নায়ক শাকিব খান। চরকি ও এসবিএফের ইউটিউব চ্যানেল মিলিয়ে এ গানের ভিউ ৫০ কোটির বেশি। এর মাঝে চরকির ইউটিউবে গানটি দেখা হয়েছে ৩৯ কোটি ৯১ লাখ ৪৮ হাজার বারের বেশি আর এসবিএফ ইউটিউবে ১৬ কোটি ৪০ লাখ বারের বেশি।
গান টি প্রকাশের সঙ্গে সঙ্গেই গান দুটি ভাইরাল হয়। দেশ-বিদেশের কয়েক শ ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর মেতে ওঠেন ‘তুফান’ সিনেমার দুই গান নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page