সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হারানো মোবাইল ফিরে পেলেন মালিকরা, কিশোরগঞ্জ পুলিশের সাফল্য চট্টগ্রামের মীরসরাইয়ে ব্যবসায়ীকে মারধর করে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম শহরের ‘ফুসফুস’ খ্যাত সিআরবিতে হাসপাতাল নির্মাণের ‘নতুন উদ্যোগের’ প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রেন থেকে পড়ে কিশোর নিহত চট্টগ্রাম ১ মীরসরাই আসনের এমপি নুরুল আমিনকে প্রধান অতিথি বানিয়ে-সম্মাননা দিয়ে অতিতের সব কিছু বৈধ করে নিচ্ছে একটি মহল! গাজীপুরে দুই বাসের রেষারেষিতে সুপারভাইজারের মৃত্যু: মরদেহ সরালো মালিকপক্ষ! প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতার আশ্বাস তথ্য মন্ত্রীর প্রশংসনীয় উদ্যোগ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে কালিয়াকৈরে খাল খননের মহোৎসব: নেতৃত্বে এমপি মজিবুর চট্টগ্রামের মীরসরাইয়ে ড্রাম ট্রাক চাপায় নিহত থানা যুবদলের আহবায়ক কামাল স্মরণে শোক্ সভা অনুষ্ঠিত

দুইদিন পর শুরু বিপিএল, চট্টগ্রামের বিদেশি প্রধান কোচের আসা নিয়ে শঙ্কা

আর একদিন পরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিকানায় এবার খেলবে চট্টগ্রাম রয়েলস। শুরুতে তারা প্রধান কোচ হিসেবে দেশি মমিনুল হকের নাম জানিয়েছিল। পরে সিদ্ধান্ত বদলে প্রধান কোচ হিসেবে একজন বিদেশিকে নিয়োগ দেওয়ার কথা শোনা যায়।
গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় দলের প্রধান কোচের নাম ঘোষণা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলস ক্যাম্পের কথা জানায় চট্টগ্রাম। ৪৮ বছর বয়সী সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার খেলোয়াড়ি জীবনে ছিলেন বোলিং অলরাউন্ডার। ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিংয়েও ছিলেন পারদর্শী।
তবে বিপিএল শুরুর আগমুহূর্তে তার কোচিং নিয়ে তৈরী হয়েছে শঙ্কা। দলের পক্ষ হতে তার আসার খবর নিশ্চিত করতে পারেননি কেউই। ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, এখনো তার টিকিট চূড়ান্ত হয়নি। দুই দিন পর বিপিএল শুরু হচ্ছে অথচ প্রধান কোচের আসা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এদিকে, চট্টগ্রামের মেন্টর ও ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তুষার ইমরান।

প্রসঙ্গত, ক্যাম্প দক্ষিণ আফ্রিকার হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে তার। খেলেছেন আইপিএল, সিপিএল, ভাইটালিটি ব্লাস্টে। খেলোয়াড়ি জীবনে পেশাদার শেষ ম্যাচটি খেলেছেন ২০১৫ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Like Our Page